ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ঢাকায় চমক নিয়ে হাজির হানিয়া আমির
নিজস্ব প্রতিবেদক : পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির ঢাকায় এসেছেন। সানসিল্কের আমন্ত্রণে তিনি গতকাল ১৮ সেপ্টেম্বর রাতে বাংলাদেশে পৌঁছান। আজ (১৯ সেপ্টেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজ থেকে ঢাকায় অবস্থানের বিষয়টি নিশ্চিত করেন তিনি। এর আগে এক ভিডিও বার্তায় হানিয়া জানিয়েছিলেন, সানসিল্কের আয়োজনে তিনি ঢাকায় আসছেন এবং থাকছে ছোট্ট একটি সারপ্রাইজও।
২০১৬ সালে ‘জনান’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে হানিয়ার। প্রায় এক দশকের ক্যারিয়ারে তিনি ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’ ও ‘কাভি মে কাভি তুম’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক খ্যাতি পেয়েছেন। সাম্প্রতিক সময়ে তার জনপ্রিয়তা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে পারিশ্রমিকও।
বর্তমানে হানিয়া আমির পাকিস্তানের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন। ধারাবাহিকের প্রতি পর্বের জন্য তিনি প্রায় চার লাখ রুপি পারিশ্রমিক নেন। এছাড়া তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৪৩ কোটি রুপি। মাত্র ২৮ বছর বয়সী এই অভিনেত্রীর ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা ১ কোটি ৩৫ লাখের বেশি।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর