ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
বিএনপির বিপরীতে জামায়াতসহ সাত দল রাজপথে
নিজস্ব প্রতিবেদক : একই দিনে জামায়াতে ইসলামীসহ অন্তত সাতটি দল বিভিন্ন দাবি বাস্তবায়নের জন্য রাজপথে নেমেছে। আন্দোলনের মূল বিষয়গুলো হলো জুলাই সনদ অনুযায়ী আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, পিআর পদ্ধতি, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এবং সরকারের বিচার। দলগুলো আনুষ্ঠানিকভাবে জোট না হওয়া দাবি করলেও তাদের কার্যক্রম ও দাবিগুলো বিএনপির সঙ্গে ভিন্ন হওয়ায় রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, তারা কি বিএনপির বিপরীতে দৃশ্যমান রাজনৈতিক শক্তি তৈরি করছে।
বিএনপি জানিয়েছে, ঐকমত্য কমিশনে আলোচনা চলাকালীন মাঠে কর্মসূচি নেওয়া রাজনৈতিক উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দলের মূল মনোযোগ এখন নির্বাচনের প্রস্তুতি এবং মনোনয়ন, প্রার্থী ঠিক করা ও নির্বাচনী কার্যক্রমে। দলের পক্ষ থেকে কোনো কর্মসূচি বা রাস্তা অবরোধের পরিকল্পনা নেই।
জামায়াতসহ আন্দোলনকারী দলগুলো বলছে, তারা সরকারের নির্দিষ্ট পক্ষের প্রতি ঝুঁকছে না এবং কার্যক্রম মূলত জনগণের পক্ষে। সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, “দীর্ঘদিন ধরে টেবিলে সমাধান না পাওয়া কারণে আমরা রাজপথে এসেছি। আমাদের লক্ষ্য সরকারকে চাপ দেয়া নয়, জনগণের জন্য আইনি ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ