ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
ডেঙ্গু নিয়ে সুখবর দিল স্বাস্থ্য অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক :ডেঙ্গু নিয়ে সুখবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিষ্ঠানটি বলেছে, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে এই সময়ে সারাদেশে ২৪৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুযায়ী, হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৪৩ জন, চট্টগ্রাম বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৫৩ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৫২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৬ জন, খুলনা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৩৭ জন এবং ময়মনসিংহ বিভাগের সিটি করপোরেশনের বাইরে ১৩ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ২৭৫ জন ডেঙ্গুরোগী হাসপাতালে থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের এ পর্যন্ত মোট ৩৮ হাজার ৫২৭ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা ৪০ হাজার ৭০৯ জন, যার মধ্যে ৬০.৩ শতাংশ পুরুষ ও ৩৯.৭ শতাংশ নারী। চলতি বছর ডেঙ্গুতে মোট ১৬৭ জনের মৃত্যু ঘটেছে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা