ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
এইচএসসি ফল প্রকাশ কবে?
নিজস্ব প্রতিবেদক: এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সাধারণত পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। সেই হিসেবে আগামী ১৮ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের কথা। তবে ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা ১৩ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করছেন বলে জানা গেছে।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১২ লাখেরও বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছেন। সংশোধিত রুটিন অনুযায়ী, গত ১৯ আগস্ট তাদের লিখিত পরীক্ষা শেষ হয়েছে। প্রথম প্রকাশিত রুটিন অনুযায়ী, গত ২৬ জুন পরীক্ষা শুরু হয়েছিল এবং ১৩ আগস্ট শেষ হওয়ার কথা ছিল। তবে কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত হওয়ায় সূচি পরিবর্তন করা হয় এবং পরীক্ষা শেষ হতে কিছুটা দেরি হয়।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, ফল প্রকাশের তারিখ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং মন্ত্রণালয়ের সঙ্গেও কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, পরীক্ষা দেরিতে শেষ হওয়ায় খাতা মূল্যায়নেও কিছুটা দেরি হবে, তবে ফল প্রকাশে যথাসাধ্য কম সময় নেওয়া হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ