ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
শৃঙ্খলা কোনো দুর্বলতা নয়, বরং সেটিই আমাদের শক্তি: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে বিএনপি কঠোর অবস্থান নিয়েছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, নানা অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে ৭ হাজারের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে কেউ পদচ্যুত হয়েছেন, আবার কেউ বহিষ্কৃত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানান।
তারেক রহমান বলেন, বিএনপি দেশের প্রতিটি ভোটারের আস্থা অর্জনের লক্ষ্যে কাজ করছে। এজন্য তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, “শৃঙ্খলা কোনো দুর্বলতা নয়, বরং সেটিই আমাদের শক্তি। নিজেদের দায়বদ্ধতার মাধ্যমে আমরা প্রমাণ করেছি যে বিএনপি সততার ব্যাপারে আন্তরিক।”
তিনি আরও বলেন, বহুমুখী অপপ্রচারের মধ্যেও সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তবে দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের দায়ে সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অপরিহার্য ছিল। এভাবেই জনগণের আস্থা পুনর্গঠনের পথে এগোচ্ছে বিএনপি।
তরুণদের প্রত্যাশা পূরণে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাল উদ্ভাবনের প্রতিশ্রুতিসহ ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে দলটির নীতি নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে নারীদের পাশাপাশি তরুণ নেতৃত্ব ও পেশাজীবীদের অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে।
তারেক রহমান উল্লেখ করেন, ইতিহাসকে ধারণ করেই বিএনপি ভবিষ্যৎমুখী ও আধুনিক বাংলাদেশ গড়ার পথে কাজ করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছিলেন, আর খালেদা জিয়া ছিলেন স্বৈরাচারের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামের প্রতীক। সেই ঐতিহ্য ধরে রাখতেই দলটি এগোচ্ছে।
সহকর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, সবাই ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ থেকে জনগণের সেবায় নিয়োজিত হতে। তারেক রহমান বলেন, “জনগণ স্থিতিশীলতা চায়, তরুণরা চায় বাস্তব সুযোগ। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তবে গণতন্ত্রের পথ হবে আরও উজ্জ্বল, আর বাংলাদেশ একটি জবাবদিহিমূলক ও সম্মানিত রাষ্ট্রে পরিণত হবে।”
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে