ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
লিবিয়া থেকে আরও ১৭৬ বাংলাদেশি দেশে ফিরছে আজ
নিজস্ব প্রতিবেদক: ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক থাকা ১৭৬ জন বাংলাদেশি অবৈধ অভিবাসীর দেশে ফেরত পাঠানো হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রত্যাবাসিতরা আগামীকাল বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
বাংলাদেশ দূতাবাস ত্রিপলীতে এই কার্যক্রম পরিচালনার খবর নিশ্চিত করেছে। দূতাবাস জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদভাবে দেশে ফেরত পাঠানোর জন্য স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএম-এর সঙ্গে নিবিড়ভাবে কাজ করা হচ্ছে। এর ধারাবাহিকতায় ১৭ সেপ্টেম্বর তাজুরা সেন্টার থেকে ১৭৬ জনকে দেশে পাঠানো হয়েছে।
প্রত্যাবাসিতরা ১৮ সেপ্টেম্বর সকাল ৮টায় বুরাক এয়ারলাইন্সের ফ্লাইট (UZ222)যোগে বাংলাদেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার নেতৃত্বে দূতাবাসের একটি প্রতিনিধি দল লিবিয়ার অভিবাসন অধিদপ্তরের অভ্যর্থনা কেন্দ্রে উপস্থিত থেকে প্রত্যাবাসিতদের বিদায় জানান।
তিনি প্রত্যাবাসিতদের সতর্ক করে বলেন, অবৈধ অভিবাসনের ফলে ব্যক্তি শুধু আর্থিক ও শারীরিক ক্ষতির সম্মুখীন হন না, পরিবারের পাশাপাশি সমাজও দুর্ভোগে পড়তে পারে। এছাড়া এই ধরনের কর্মকাণ্ড দেশের ভাবমূর্তি ও সুনামকে ক্ষুণ্ণ করে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত