ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
পিআর পদ্ধতি দেশে অচলাবস্থা তৈরি করতে পারে: দুদু
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন যে, বর্তমানে দেশে "অচলাবস্থার সৃষ্টি করতে" পিআর পদ্ধতির দাবি তোলা হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রচলিত পদ্ধতিতেই অনুষ্ঠিত হওয়া উচিত।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গায় নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে দুদু এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, "জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হলে অনেক বিতর্ক এড়িয়ে যাওয়া সম্ভব। বিএনপি সেটিই চায়।"
পিআর পদ্ধতির দাবি প্রসঙ্গে তিনি নেপালের উদাহরণ টেনে এর সমালোচনা করেন। তিনি বলেন, "পিআর পদ্ধতি এদেশে আগে কখনও ছিল না। এর ভালোমন্দ নেপালের দিকে দেখলে বোঝা যায়। সেখানে ১০ বছরে ১০টি সরকার এসেছে।" তিনি আরও যোগ করেন, যারা পিআর পদ্ধতির দাবি করছেন, জনগণ যদি ভবিষ্যতে তাদের বিজয়ী করে, তবেই তারা এই পদ্ধতির বাস্তবায়ন করতে পারবেন।
জাতীয় নির্বাচনে ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব সম্পর্কে দুদু বলেন, "ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ীদের মূল দল জাতীয় নির্বাচনেও ভালো করবে এমন নাও হতে পারে। এ ধরনের দৃষ্টান্ত ইতিপূর্বে দেখা যায়নি।"
চুয়াডাঙ্গার দুটি আসনে বিএনপির বর্তমান অবস্থা প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন, "এ অঞ্চলের মানুষ বরাবরই ধানের শীষের পক্ষে অবস্থান নিয়েছে। আগামীতেও এ দুটি আসনে ধানের শীষের প্রার্থীরা জিতবে বলে আমি বিশ্বাস করি।"
স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, "চুয়াডাঙ্গা অঞ্চল কৃষি প্রধান এলাকা। আগামীতে এ অঞ্চলে কৃষি নির্ভর প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হলে সেটি অবশ্যই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে। আগামী দিনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে এমপি যেই হোক এ জেলার সার্বিক উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে।"
এ সময় স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)