ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ঐক্যমত্য কমিশনের বৈঠক
নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছে, মূল আলোচনার বিষয় জুলাই সনদ বাস্তবায়ন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হওয়া বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপি, এলডিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)সহ দেশের ৩০টির বেশি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার ২৩ কার্য দিবসের আলোচনা শেষ হয় ৩১ জুলাই। সেই আলোচনায় দুই-একটি বাদে বেশিরভাগ বিষয়ে দলগুলো একমত হলেও সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপি কিছু দ্বিমত জানিয়েছে।
কমিশনের পক্ষ থেকে দলের কাছে একাধিকবার খসড়া পাঠানো হয়েছে এবং তারা তাদের মতামত জানিয়েছে। একই সঙ্গে বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকেও আলোচনা চালানো হয়েছে। তবে জুলাই সনদের আইনি ভিত্তি ও পদ্ধতিগত বিষয় এখনও চূড়ান্ত হয়নি। দ্বিতীয় দফার মেয়াদ শেষ হওয়ার পর মন্ত্রিপরিষদ বিভাগ ১৫ অক্টোবর পর্যন্ত মেয়াদ এক মাস বাড়ানোর প্রজ্ঞাপন জারি করেছে।
আজকের বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সদস্যরা—বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়