ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
পিআর পদ্ধতি স্বাধীনতায় হুমকি : ইশরাক হোসেন
নিজস্ব প্রতিবেদক : বিএনপির নেতা ইশরাক হোসেন মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পিআর (প্রতিনিধিত্বমূলক) নির্বাচনী পদ্ধতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেছেন, এই পদ্ধতি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ হতে পারে। তিনি প্রশ্ন তুলেছেন, একটি রাজনৈতিক দল কেন এত মরিয়া হয়ে পিআর পদ্ধতির জন্য লড়াই করছে এবং এর মাধ্যমে কী উদ্দেশ্য পূরণ করতে চাচ্ছে।
ইশরাক হোসেন বলেন, যদি কোনো রাজনৈতিক দলের ভোটের সম্ভাব্য অংশ দেশের মোট ভোটারের তুলনায় নগণ্য হয়, তাহলে তারা পিআর পদ্ধতির সুযোগ নিয়ে ক্ষমতা দখল বা দেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্যে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করতে পারে। তিনি আরও সতর্ক করেন, সংখ্যাগতভাবে কম হলেও কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আছে যারা স্বশস্ত্র বা তাত্ত্বিকভাবে দেশবিরোধী কার্যক্রমে যুক্ত এবং ভারতের পৃষ্ঠপোষণ বা আশ্রয় পেতে পারে। এই ধরনের গোষ্ঠী পিআর ব্যবস্থার মাধ্যমে সংসদে প্রবেশ করলে দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব ঝুঁকির মুখে পড়তে পারে।
তিনি আশঙ্কা প্রকাশ করেন, পিআর পদ্ধতির ব্যবহার কেবল স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করবে না, বরং প্রতিবেশী দেশ ভারত এবং বিশ্বের অন্যান্য সুপার পাওয়ারও এই প্রক্রিয়া ব্যবহার করে বাংলাদেশে প্রভাব বিস্তার করতে পারে। তিনি অতীতে যারা স্বাধীন বাংলাদেশ চায়নি, এবং যারা বর্তমানকালে দেশকে ক্ষুণ্ণ করেছে, তাদের কাজও এই প্রেক্ষাপটে সমান বলে মনে করেন।
শেষে ইশরাক হোসেন স্পষ্ট করে জানান, বাংলাদেশের জনগণ কখনও কোনো দেশবিরোধী বা দালালদের কাছে রাজপথ ইজারা দেয়নি। যারা দেশের স্বার্থবিরোধী কাজ করবে, তাদের প্রতিহত করা হবে। তিনি ব্যক্তিগতভাবে দেশের জন্য জীবনও উৎসর্গ করতে প্রস্তুত এবং একাত্তর বা চব্বিশ প্রজাতির রাজাকার বা অন্য কোনো দেশের দালালদের সামনে নত হবেন না, ইনশাআল্লাহ।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- বিকাশে মিলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ভাতা
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: ঢাবি প্রো-ভিসি
- তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান