ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বেনাপোল থেকে সাত ট্রাকে ইলিশ ভারতে পৌঁছাল
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে সাতটি ট্রাকে ৩৭.৪৬ মেট্রিক টন ইলিশ ভারতের পেট্রাপোল বন্দরে পাঠানো হয়েছে।
বেনাপোল বন্দর পরিচালক শামীম হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
সরকারি অনুমোদন অনুযায়ী, এই রপ্তানি কার্যক্রমে ৩৭টি প্রতিষ্ঠানকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। রপ্তানিকৃত ইলিশ আমদানি করছে ভারতের কলকাতার পাঁচটি প্রতিষ্ঠান, যথা: ন্যাশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল। বাংলাদেশ থেকে ইলিশ সরবরাহ করেছে সততা ফিশ, স্বর্ণালি এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ্বাস এন্টারপ্রাইজ এবং লাকী ট্রেডিং।
সরকার ৩৭টি প্রতিষ্ঠানের মাধ্যমে মোট ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করার অনুমতি দিয়েছে। এর মধ্যে এক প্রতিষ্ঠান ৫০ টন, ২৫টি প্রতিষ্ঠান ৩০ টন করে, ৯টি প্রতিষ্ঠান ৪০ টন করে এবং দুটি প্রতিষ্ঠান ২০ টন করে ইলিশ রপ্তানি করবে।
বেনাপোল মৎস্য কোয়ারেন্টিন কর্মকর্তা সজীব সাহা জানান, প্রতিকেজি ইলিশের রপ্তানি মূল্য ১২.৫০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আগামী ৫ অক্টোবরের মধ্যে সব রপ্তানি সম্পন্ন করতে হবে। তিনি আরও জানান, রপ্তানির সব প্রক্রিয়া নিরাপদ ও মানসম্পন্নভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা