ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
রাশিয়া-বেলারুশ মহড়ায় বাংলাদেশসহ ৬ দেশ
নিজস্ব প্রতিবেদক: রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া “জাপাদ-২০২৫”-এ অংশ নিয়েছে ভারত ও বাংলাদেশসহ আরও কয়েকটি দেশ। পাঁচ দিনব্যাপী এই মহড়ায় প্রায় এক লাখ সেনা অংশ নেয় এবং এতে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন বোমারু বিমান ও যুদ্ধজাহাজ প্রদর্শন করা হয়। ন্যাটোর সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে আয়োজিত এই মহড়া বিশেষ গুরুত্ব বহন করছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েন চললেও ভারতের অংশগ্রহণ মস্কো-নয়াদিল্লির ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কুমাওন রেজিমেন্টের নেতৃত্বে ৬৫ সদস্যের সেনাদল এই মহড়ায় যোগ দিয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক পোশাক পরে মহড়ার চূড়ান্ত অংশ পরিচালনার ঘোষণা দেন। ভারত ছাড়াও ইরান, বাংলাদেশ, বুরকিনা ফাসো, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি) এবং মালি থেকে সেনারা যোগ দেয় বলে রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, রাশিয়ার তেল কিনে যুদ্ধে মস্কোকে পরোক্ষভাবে সহায়তা করছে নয়াদিল্লি। এদিকে ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্ককে কেন্দ্র করে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়েছে। তবে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশাবাদ ব্যক্ত করেছেন যে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব।
ভারত-রাশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা সোভিয়েত আমল থেকেই দৃঢ়। ইউক্রেন যুদ্ধের আগে ২০২১ সালেও নয়াদিল্লি রাশিয়ার সামরিক মহড়ায় অংশ নিয়েছিল। এখনও ভারতের উল্লেখযোগ্য প্রতিরক্ষা সরঞ্জাম আসে রাশিয়া থেকেই।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ