ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
তিন পরিবর্তন নিয়ে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে নিজেদের টিকে থাকার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতা এবং বোলারদের নিষ্প্রভ পারফরম্যান্সের পর দল পরিচালকরা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন।
আজ (১৬ সেপ্টেম্বর, ২০২৫) অনুষ্ঠিতব্য এই ম্যাচে হারলে টুর্নামেন্ট থেকে বিদায় নেবে বাংলাদেশ, জিতলে টিকে থাকবে সুপার ফোর-এর স্বপ্ন।
বিশেষ করে ওপেনিং জুটির ধারাবাহিক ব্যর্থতা নিয়ে তীব্র সমালোচনা চলছিল। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ওপেনারের শূন্য রানে বিদায় দলকে চরম বিপর্যয়ে ফেলেছিল। ফলস্বরূপ, ওপেনার পারভেজ হোসেন ইমনের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন সাইফ হাসান। ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেস বোলিংয়েও পারদর্শী সাইফ দলের ভারসাম্য বাড়াবেন বলে আশা করা হচ্ছে।
বোলিং বিভাগেও এসেছে দুটি পরিবর্তন। বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামকে বাদ দিয়ে দলে ফিরিয়ে আনা হয়েছে অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদকে। অন্যদিকে, তানজিম হাসান সাকিবকে বসিয়ে ব্যাটিং লাইনআপ শক্তিশালী করতে নেওয়া হয়েছে নুরুল হাসান সোহানকে।
বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
আফগানিস্তানের একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকুল্লাহ অটল, ইবরাহিম জাদরান, গুলবাদিন নাইব, করিম জানাত, আজহমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান (অধিনায়ক), নুর আহমাদ, এএম গজনফার, ফজলহক ফারুকি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক