ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
নব্বইয়ের চিত্রনায়িকা বনশ্রীর মৃত্যু
বিনোদন ডেস্ক:ঢাকাই সিনেমার নব্বইয়ের দশকের আলোচিত চিত্রনায়িকা বনশ্রী আর নেই। দীর্ঘ অসুস্থতার পর মঙ্গলবার সকালে মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জীবনের শেষ সময়টা কাটিয়েছেন দারিদ্র্য আর কষ্টের মধ্য দিয়ে।
বনশ্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান। তিনি জানান, কয়েকদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় হাসপাতালে ভর্তি ছিলেন এই অভিনেত্রী। হৃদরোগ, কিডনির সমস্যা ও একাধিক অসুখে ভুগছিলেন তিনি। এক ছেলে রেখে গেছেন বনশ্রী।
সনি রহমান বলেন, ‘বনশ্রী আপা জীবনের শেষ দিনগুলোতে অনেক কষ্ট করেছেন। আজ বাদ আসর শিবচর পৌরসভা কবরস্থানে তাকে দাফন করা হবে।’
শিবচরের মাদবরের চর ইউনিয়নের শিকদারকান্দি গ্রামে জন্ম নেন বনশ্রী। বাবা মজিবুর রহমান মজনু শিকদার ও মা সবুরজান রিনার তিন সন্তানের মধ্যে তিনি ছিলেন বড়। মাত্র সাত বছর বয়সে পরিবারের সঙ্গে রাজধানীতে আসেন।
১৯৯৪ সালে ইলিয়াস কাঞ্চনের বিপরীতে ‘সোহরাব রুস্তম’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় তার। ছবিটি ব্যবসায়িক সফলতা পায়, পরিচিতিও পান তিনি। এরপর মান্না, রুবেল, আমিন খানের বিপরীতেও অভিনয় করেন। প্রায় দশটির মতো সিনেমায় নায়িকা চরিত্রে দেখা যায় তাকে।
তবে সিনেমা জগতে দীর্ঘ সময় থাকতে পারেননি বনশ্রী। নানা প্রতিকূলতায় ক্যারিয়ার থমকে যায়। জীবনের শেষদিকে এসে বসবাস করেছেন বস্তিতে। দুই সন্তানের মধ্যে মেয়ে একসময় নিখোঁজ হয়ে যান; রেখে গেছেন শুধু এক ছেলেকে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)