ঢাকা, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
নির্বাচিত হলে জনগণের দাবি পূরণ করবে বিএনপি: আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন যে, অভ্যুত্থান পরবর্তী সময়ে দ্রুত নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশে বিভক্তি ও গৃহযুদ্ধের আশঙ্কা থাকে। তিনি আরও বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে যত দেরি হবে, দেশ তত বেশি বিপদগ্রস্ত হবে। তার মতে, রাজপথের পর্ব শেষ হয়েছে এবং এখন জনগণের মালিকানা ফিরিয়ে আনার সময়।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর দক্ষিণখানে একটি অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু আশ্বাস দেন যে, বিএনপি নির্বাচিত হলে জনগণের সব দাবি পূরণ করবে। তিনি বলেন, রাষ্ট্রের প্রতি দায়িত্ব হিসেবে বিএনপি নিজেদের করণীয় নির্ধারণ করছে এবং তাদের লক্ষ্য দান-অনুদান নয়, বরং নাগরিকদের সক্ষম করে তোলা। তিনি আরও জানান, বিএনপি উন্নয়ন ও উৎপাদনের রাজনীতিতে বিশ্বাসী।
এই জ্যেষ্ঠ বিএনপি নেতা সতর্ক করে দেন যে, জনগণের ম্যান্ডেট (সমর্থন) ছাড়া রাজপথে কোনো কর্মসূচি দিলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে।
আমীর খসরু বিশেষভাবে উল্লেখ করেন যে, প্রতিবন্ধীদের সক্ষমতা বাড়ানো ও ক্ষমতায়নে বিএনপি কাজ করবে। তিনি মনে করেন, অন্য নাগরিকদের মতো প্রতিবন্ধীদের জন্যও রাষ্ট্রের আর্থিক, নৈতিক ও মানবিক বিনিয়োগ করা উচিত।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- কবে শুরু হচ্ছে ঢাবির ভর্তি আবেদন, জানাল কর্তৃপক্ষ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- ইপিএস প্রকাশ করেছে ঢাকা ব্যাংক
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)