ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
তিতুমীর কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভে যান চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক : সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে গেছে, ফলে গুলশান-১ থেকে আমতলী-জাহাঙ্গীর গেট/মহাখালী এবং বিপরীত দিকের রাস্তা পুরোপুরি অচল হয়ে পড়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানিয়েছে।পোস্টে বলা হয়, "সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে রাস্তার উভয় পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। ফলে উক্ত সড়কে কোনো যানবাহন চলাচল করতে পারছে না।"
তবে আন্দোলনের কারণ ও শিক্ষার্থীদের দাবিগুলো এখনও স্পষ্ট নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।সড়কে আটকে পড়া যানবাহনের চালক ও যাত্রীরা ব্যাপক দুর্ভোগে পড়েছেন। জরুরি প্রয়োজনে বিকল্প রুট ব্যবহার করার জন্য নগরবাসীকে অনুরোধ জানিয়েছে পুলিশ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলন চলমান রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)