ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
জাকসু নির্বাচনে দম্পতির জয়
নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে দম্পতির জয় নিয়ে আলোড়ন তৈরি হয়েছে। শিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ থেকে অংশ নেওয়া হাফেজ তারিকুল ইসলাম ও তাঁর স্ত্রী নিগার সুলতানা দুজনই নির্বাচনে বিজয়ী হয়েছেন।
কার্যকরী সদস্য পদে জয়ী হয়েছেন গণিত বিভাগের ৪৯তম ব্যাচের (২০১৯–২০ সেশন) মাস্টার্সের শিক্ষার্থী তারিকুল। তিনি বর্তমান জাবি শাখা শিবিরের সমাজসেবা সম্পাদক। অপরদিকে ফার্মেসি বিভাগের ৫০তম ব্যাচের (২০২০–২১ সেশন) চতুর্থ বর্ষের শিক্ষার্থী নিগার সুলতানা নির্বাচিত হয়েছেন সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক (ছাত্রী) পদে। তিনি কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের কো-হেড হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া দীর্ঘ প্রতীক্ষার পর শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়। এতে সহ-সভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আবদুর রশিদ জিতু এবং সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন সমন্বিত শিক্ষার্থী জোটের মাজহারুল ইসলাম।
ফলাফলে দেখা গেছে, ২৫টি পদে নির্বাচনের মধ্যে ২০টিতে জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল। বাকি পদগুলোর মধ্যে দুটি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) এবং দুটি স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন।
উল্লেখ্য, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনেও শিবির সমর্থিত একটি দম্পতি জয়ী হয়েছিল।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত