ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
জাকসুর নবনির্বাচিত নেতৃত্বকে ডাকসুর শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর নবনির্বাচিত প্রতিনিধিদের শুভেচ্ছা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
শনিবার (১৩ সেপ্টেম্বর, ২০২৫) ডাকসুর নবনির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানান।
বিবৃতিতে ভিপি আবু সাদিক কায়েম উল্লেখ করেন যে, 'জুলাই বিপ্লবে' জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 'অসীম সাহস ও আত্মত্যাগের মাধ্যমে অগ্রণী ভূমিকা' ছিল। তিনি প্রত্যাশা করেন, 'জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার আলোকে নবনির্বাচিত জাকসু নেতৃত্ব গণতন্ত্র ও ইনসাফের পথে অবিচল থাকবে।'
ডাকসু নেতৃবৃন্দ আরও আশা প্রকাশ করেন যে, নবনির্বাচিত জাকসু নেতৃবৃন্দ শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ রক্ষা, শিক্ষার্থীদের অধিকার আদায়, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং নতুন প্রজন্মের স্বপ্ন বাস্তবায়নে সাহসী ভূমিকা পালন করবেন।
বিবৃতিতে ডাকসুর নেতারা তাদের অভিন্ন লক্ষ্যের কথা তুলে ধরে বলেন, 'জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমরা সবাই মিলে একটি ইনসাফভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই।' এই শুভেচ্ছাবার্তা জাকসু ও ডাকসুর মধ্যে ভবিষ্যতের যৌথ কার্যক্রম এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করারইঙ্গিতদেয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত