ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
বারবার অনুরোধে ভারতে ইলিশ রপ্তানি: মৎস্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, ভারতের বারবার অনুরোধের পরিপ্রেক্ষিতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ১২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। তবে এবারের রপ্তানি পরিমাণ পূর্বের তুলনায় কম এবং মূল্য তুলনামূলক বেশি হবে বলে তিনি জানান।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার বুড়ির বাঁধ সংলগ্ন জলাশয়ে মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
ফরিদা আখতার বলেন, দেশের চাহিদাকে সর্বাগ্রে গুরুত্ব দেওয়া হবে। প্রতিবেশী দেশের অনুরোধে সীমিত পরিমাণ ইলিশ রপ্তানি করা হচ্ছে। এবারের রপ্তানি আগের তুলনায় অনেক কম এবং তুলনামূলক বেশি দামে হবে।
সভায় অবৈধ জাল উৎপাদন ও ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়ে উপদেষ্টা বলেন, অভিযান শুধু জেলেদের জন্য নয়, যারা অবৈধ রিং জাল তৈরি, বিক্রি বা ব্যবহার করে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশের জলজ সম্পদ ধ্বংসকারীদের ছাড় দেওয়া হবে না।
সভায় জেলা প্রশাসক ইশরাত ফারজানা সভাপতিত্ব করেন। এ সময় মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আবদুর রউফ, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা