ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
জাকসু কমিশন নিয়ে তীব্র বিতর্ক
নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগ ঘিরে কমিশনের ভেতরে অস্থিরতা দেখা দিয়েছে। নির্বাচন কমিশনের দুই সদস্য পদত্যাগ করেছেন।
শুক্রবার প্রথমে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ও ফার্মেসি বিভাগের অধ্যাপক মাফরুহি সাত্তার দায়িত্ব ছাড়েন। এর একদিন পর শনিবার নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সমাজবিজ্ঞান অনুষদের আহ্বায়ক কমিটির প্রতিনিধি রেজওয়ানা করিম স্নিগ্ধা পদত্যাগপত্র জমা দেন।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান বলেন, কিছু মানুষের দাবির কারণে ম্যানুয়াল ভোট গণনা করতে হয়েছে, আর এ কারণেই ফলাফল ঘোষণায় বিলম্ব হয়েছে। তাঁর অভিযোগ, যারা পুরো প্রক্রিয়ার অংশ ছিলেন, তারাই এখন পদত্যাগ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। তিনি প্রশ্ন তোলেন, যদি সত্যিই কোনো অনিয়ম থেকে থাকে তবে ভোটগ্রহণের দিনই কেন পদত্যাগ করা হলো না?
শনিবার সিনেট হলে সাংবাদিকদের তিনি বলেন, ভোট গণনার সঙ্গে একাধিক শিক্ষক যুক্ত ছিলেন এবং সব কিছু গণমাধ্যমের সামনেই হয়েছে। “কারচুপি বা জালভোট প্রমাণ করতে পারলে আমি চাকরি ছাড়ব, এমনকি পেনশনের টাকা পর্যন্ত নেব না”—এমন ঘোষণা দেন তিনি।
তিনি আরও জানান, ভোটগ্রহণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। প্রতিটি হলে একাধিক ধাপে ভোটার যাচাই করা হয়েছে, প্রার্থীদের পোলিং এজেন্ট উপস্থিত ছিলেন, রিটার্নিং কর্মকর্তারা দায়িত্ব পালন করেছেন। সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ ও জায়ান্ট স্ক্রিনে প্রদর্শনের মাধ্যমে ভোট সম্পন্ন হয়েছে। তাঁর দাবি, কারও কাছে কারচুপির প্রমাণ নেই।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)