ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ঢাবিতে ভর্তি হতে ৩ লাখ ৩০ হাজার আবেদন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্রাজুয়েট ভর্তি প্রোগ্রামের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনলাইন ভর্তি আবেদন প্রক্রিয়ার মেয়াদ শেষ হয়েছে ২৭ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। এবার সবকটি ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ৩ লাখ ২৯ হাজার ৪৩৮টি।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি অফিসের প্রধান অধ্যাপক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মোট আবেদনের মধ্যে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আবেদন পড়েছে ১ লাখ ২৫ হাজার ৪১৮টি। এই ইউনিটে মোট ভর্তি হতে পারবে তিন অনুষদ মিলিয়ে ২ হাজার ৯৩৪ জন। প্রতি সিটের জন্য পরীক্ষা দেবে প্রায় ৪৩ জন শিক্ষার্থী।
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রয়েছে ৯৪৪টি সিট, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে ১ হাজার ৭০৭টি এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে ২৮৩টি সিট।
বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৯৬টি সিটের বিপরীতে আবেদন পড়েছে ১ লাখ ৪৬ হাজার ৬৯৪টি। প্রতি সিটের জন্য পরীক্ষা দেবে ৭৭ জন শিক্ষার্থী।
ব্যবসায় শিক্ষা ইউনিটে ১০৫০টি সিটের বিপরীতে আবেদন জমা পড়েছে ৪০ হাজার ৯৭৩টি। প্রতি সিটের জন্য পরীক্ষা দিবে ৩৯ জন শিক্ষার্থী।
এছাড়া চারুকলা ইউনিটে আবেদন পড়েছে ৬ হাজার ৮৩টি এবং আইবিএ ইউনিটে আবেদন পড়েছে ১০ হাজার ২৭০টি।
বায়েজীদ/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ