ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ক্লাস-অফিস বন্ধ ঘোষণা করেছে জাবি
নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন রোববার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস এবং অফিস কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে পূর্বনির্ধারিত ভর্তি কার্যক্রম নিয়মিত চলবে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে সব অফিস ও ক্লাস স্বাভাবিকভাবে পুনরায় চালু হবে। তবে পূর্বনির্ধারিত চূড়ান্ত পরীক্ষা আপাতত স্থগিত থাকবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও পরবর্তী ভোট গণনার জন্য চার দিনব্যাপী কার্যক্রম চলছে। শনিবার পর্যন্ত তিন দিন ধরে ভোট গণনা চলছে এবং নির্বাচন কমিশন আশা করছে, আজ সন্ধ্যার মধ্যে ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।
অন্যদিকে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রম রোববার নিয়মিত চলবে। সংশ্লিষ্ট দফতরগুলো খোলা থাকবে এবং ভর্তি কাজে যুক্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অফিসে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত