ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
তৃতীয় দিনেও শেষ হয়নি জাকসুর ভোটগণনা
নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের ভোটগণনা শুরু হওয়ার তিন দিন পার হলেও এখনও ফলাফল ঘোষণা হয়নি। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ১২টি কেন্দ্রের ভোট গণনা শেষ হলেও বাকি রয়েছে আরও ৯ কেন্দ্রের গণনা।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান শুক্রবার রাতে জানিয়েছিলেন, জাকসু ও হল সংসদের ভোট গণনা শেষে সেদিনই ফলাফল প্রকাশ করা হবে। তবে বাস্তবে ভোটগণনা দীর্ঘায়িত হওয়ায় তা সম্ভব হয়নি।
এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়। যদিও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম আশাবাদী ছিলেন, রাত ১০টা থেকে ১১টার মধ্যে গণনা শেষ করে বেসরকারিভাবে ফলাফল জানানো যাবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। রাত সোয়া ১০টা থেকে গণনা শুরু হয়, যা এখনো চলছে। এবারের নির্বাচনে ১১ হাজার ৮৯৭ জন ভোটারের মধ্যে প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে ছাত্র ভোটার ৬ হাজার ১১৫ এবং ছাত্রী ভোটার ৫ হাজার ৭২৮ জন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু