ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
জাবি শিক্ষিকার আকস্মিক মৃত্যুতে ছাত্রশিবিরের শোক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গণনার সময় চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
আজ শুক্রবার দুপুরে ছাত্রশিবির তাদের ভেরিফাইড ফেসবুক পেজে শোক প্রকাশ করে স্ট্যাটাসে জানিয়েছে, জাকসু নির্বাচনে প্রীতিলতা হলে পোলিং কর্মকর্তা হিসেবে অংশ নিতে এসে জান্নাতুল ফেরদৌস আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে কার্ডিয়াক অ্যাটাকে মারা গেছেন।
গতকাল (বৃহস্পতিবার) ভোট গ্রহণ শেষে সন্ধ্যা ছয়টার পর তিনি বাসায় ফেরেন। আজ সকালে ভোট গণনার কাজে যোগ দিতে সিনেট ভবনে আসেন। তৃতীয় তলায় ভোট গণনার কক্ষের দরজার সামনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ছাত্রশিবিরের পক্ষ থেকে বলা হয়, “আমরা তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাঁর সকল ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমীন।”
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত