ঢাকা, মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
সবজির বাজারে আগুন, স্বস্তি শুধু ডিমে
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে তীব্র চাপ অব্যাহত রয়েছে। আলু ও পেঁপে ছাড়া প্রায় সব ধরনের সবজিই আগের মতো উচ্চ দামে বিক্রি হচ্ছে। একই সঙ্গে চাল, মুরগি ও মাছের বাড়তি দামে সাধারণ ক্রেতাদের ভোগান্তি বেড়েছে। ভরা মৌসুমেও ইলিশের দাম আকাশছোঁয়া। তবে স্বস্তির খবর হলো—ডিমের দাম কিছুটা কমেছে।
শুক্রবার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, নতুন গোল বেগুন কেজিপ্রতি ১০০ থেকে ১৪০ টাকা, বরবটি, করলা, চিচিঙ্গা ও কচুর লতি ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এক কেজি ধুন্দল কিনতে হচ্ছে ৮০–১০০ টাকায়। ঝিঙা, পটল ও ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০ টাকার কাছাকাছি দামে। পেঁপে পাওয়া যাচ্ছে ৩৫–৪০ টাকায়, প্রতিটি লাউ ৮০–১০০ টাকায়। শাকের বাজারেও বাড়তি চাপ রয়েছে—লাল শাক, কলমি ও হেলেঞ্চা শাকের আঁটি ২০ টাকা, আর পুইশাকের আঁটি ৪০–৫০ টাকায় বিক্রি হচ্ছে।
প্রাণিজাত পণ্যের বাজারেও ঊর্ধ্বগতি। গত সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০–২০ টাকা বেড়ে ১৮০–২০০ টাকায় পৌঁছেছে। তবে ডিমের দাম সামান্য কমে বর্তমানে ডজনপ্রতি ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
চালের বাজারেও উচ্চমূল্যের ধারা অব্যাহত। বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেট চাল কেজিতে ৭২ থেকে ৮৫ টাকা, নাজিরশাইল চাল মানভেদে ৭৫ থেকে ৯৫ টাকা, ব্রি-২৮ চাল ৬২ টাকা এবং মোটা স্বর্ণা চাল ৫৮–৬০ টাকায় বিক্রি হচ্ছে।
সবচেয়ে চাপে পড়েছেন মাছপ্রেমীরা। মৌসুমি ইলিশ বিক্রি হচ্ছে রেকর্ড দামে—এক থেকে দেড় কেজি ওজনের ইলিশ ২৪০০–২৫০০ টাকা, ৫০০–৭০০ গ্রামের ইলিশ ১৫০০ টাকা, এক কেজির কম ওজনের ইলিশ ১৮০০–২০০০ টাকায় এবং বড় আকারের ইলিশ (২–২.৫ কেজি) ৩০০০–৩৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যান্য মাছের মধ্যেও দামের চাপ স্পষ্ট। কোরাল বিক্রি হচ্ছে ৮০০–৯০০ টাকায়, আইড় ৬০০–৭৫০ টাকায়। বাগদা ও গলদা চিংড়ি আকারভেদে ৭৫০–১২০০ টাকা, ছোট চিংড়ি ১০০০–১২০০ টাকা কেজি দরে। রুই ও কাতলা ৩৫০–৪৫০ টাকা, পাবদা ছোট ৪০০ টাকা, মাঝারি ৫০০–৬০০ টাকা, শিং ৪০০–৫০০ টাকা, টেংরা ৬০০–৭০০ টাকা, পুঁটি ২০০–২৫০ টাকা, সরপুঁটি ৩০০–৪৫০ টাকা, তেলাপিয়া ২৫০–৩০০ টাকা, নাইলোটিকা ২২০–২৮০ টাকা, কৈ ২০০–২২০ টাকা এবং পাঙাস ও সিলভার কার্প ২৫০–২৮০ টাকায় বিক্রি হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- গান-কবিতায় প্রাণবন্ত ডুপডা’র বৈশাখ উৎসব
- শিক্ষাবৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামলো আরও ১০ ব্যাংক
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- নতুন ট্রেন্ড: ক্রেয়ন স্টাইলে প্রোফাইল ছবি বানাবেন যেভাবে
- ১:৮ অনুপাতে নতুন পে স্কেল, বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু
- আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ
- এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে যা জানাল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ