ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
জাকসু নির্বাচনের ফল প্রকাশ হতে পারে শুক্রবার সকালে
নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শেষ হয়েছে। সিনেট ভবনে ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে, তবে নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম জানিয়েছেন, ফল ঘোষণা হতে শুক্রবার সকাল হয়ে যেতে পারে।
বিকাল ৫টায় ভোটগ্রহণ শেষ হলেও সর্বশেষ কেন্দ্র হিসেবে কাজী নজরুল ইসলাম হল থেকে ব্যালট বাক্স নির্বাচন কমিশন অফিস সিনেট হলে পৌঁছেছে রাত ৮টায়। সেখানে সব কেন্দ্রের ফল গণনা করা হবে। প্রাথমিকভাবে ওএমআর মেশিনে ফল গণনার কথা থাকলেও কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে আনুষ্ঠানিক ফল প্রকাশে বিলম্ব হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অধ্যাপক রাশিদুল আলম বলেন, "ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করা হবে। ফলাফল পেতে আগামীকাল সকাল বা দুপুর পর্যন্ত সময় লাগতে পারে।"
এবারের জাকসু নির্বাচনে মোট ১১ হাজার ৯১৯ জন শিক্ষার্থী ভোটার ছিলেন। ছাত্রদের হলের মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে (৯৫১ ভোটের বিপরীতে ৮১০ ভোট) এবং শহীদ তাজউদ্দীন আহমদ হলে (৯৪৭ ভোটের বিপরীতে ৭৫২ ভোট)। ছাত্রীদের হলের মধ্যে রোকেয়া হলে সর্বোচ্চ ৯৫৫ ভোটের বিপরীতে ৬৮০ ভোট পড়েছে। সার্বিকভাবে ভোটারদের উপস্থিতি বেশ আশাব্যঞ্জক ছিল এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন বলে জানা গেছে।
নির্বাচনে ২৫টি পদে মোট ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বামপন্থি, শিবির, ছাত্রদল এবং স্বতন্ত্র শিক্ষার্থীদের সমর্থিত মোট ৮টি প্যানেল অংশগ্রহণ করে। তবে ভোটগ্রহণের সময় কারচুপির অভিযোগ এনে ছাত্রদলসহ বামপন্থি সমর্থিত পাঁচটি প্যানেল নির্বাচন বর্জন করেছে। সিনেট হলেই ভোট গণনা শুরু হবে এবং সেটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি স্থানে এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি দেখানো হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)