ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ডাকসু ভোটের দুদিন পর ভোট গণনা ও ভোটার উপস্থিতি নিয়ে অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: ডাকসু ও হল সংসদ নির্বাচন শেষ হওয়ার প্রায় দুদিন পর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও অন্যান্য প্যানেলের ভরাডুবি হওয়া কয়েকজন প্রার্থী ভোট গণনা ও ভোটার উপস্থিতি ৭৫ শতাংশ ছিল না এমন অভিযোগ তুলছে। এবিষয়ে অনেকে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দিচ্ছেন। আবার অনেকে ভোটার উপস্থিতি তালিকাও দেখতে চাচ্ছেন এবং সেটিকে ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজের সাথে মেলাতে চাচ্ছেন৷ তবে এর বিপরীতে আবার অনেকে বলছেন যে ভোটার উপস্থিতি তালিকা হাতে পেয়ে নির্দিষ্ট মতাদর্শের কেও কেও ভোট দিয়েও দাবি করবে যে তিনি ভোট দিতে যাননি, ভোটার উপস্থিতি তালিকায় তার স্বাক্ষরটি অন্যকেও দিয়েছে। এরপর এটি নিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে বিজয়ীদের দায়িত্বগ্রহণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হবে৷
আবার অনেকে বলছেন যদি ভোট গ্রহণের সময় অন্যকেও নিজে নিজে ভোট দিয়ে তা ব্যালট বাক্সে ফেলে দিতো তাহলে তা প্রার্থীদের থাকা পোলিং এজেন্টের চোখে পড়তো এবং সেসময়ই সেই পোলিং এজেন্ট প্রতিবাদ করতো কিংবা কারচুপির অভিযোগ করতো। কিন্তু প্রার্থীদের কোন পোলিং এজেন্টই এবিষয়ে কোন অভিযোগ ভোট গ্রহণ প্রক্রিয়ার সময় করেননি। তার মানে একজনের ভোট অন্যজনে দেননি বলে দাবি করছেন অনেকে। আর ভোট গণনা পদ্ধতির সময় সকল পোলিং এজেন্ট ও পর্যবেক্ষকরা যখন সম্মতি দিয়েছেন মেশিন ঠিকঠাক ভোট গণনা করতে পারছেন তখনই ভোট গণনা করা হয়েছিল। তখনও কেও অভিযোগ দেননি ভোট গণনা পদ্ধতিতে কোন ত্রুটি আছে৷
এবিষয়ে রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানান এবিষয়ে তারা নির্বাচন কমিশনের সকলের সাথে বসে সিদ্ধান্ত নিয়ে তারপর জানাবেন৷
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)