ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
বাংলাদেশ দলের শক্তিশালী ও দুর্বল দিক নিয়ে মিসবাহর বিশ্লেষণ
স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ মিশনে হংকংয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের আগে বাংলাদেশ দলের শক্তিমত্তা ও দুর্বলতা নিয়ে বিশ্লেষণ করেছেন পাকিস্তান দলের সাবেক অধিনায়ক মিসবাহ উল হক।
বাংলাদেশ সময় আজ (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় শুরু হতে যাওয়া এই ম্যাচের পূর্বে মিসবাহ টাইগারদের বোলিং আক্রমণকে শক্তিশালী বললেও ব্যাটারদের ধারাবাহিকতার ওপর জোর দিয়েছেন।
মিসবাহ উল হক মনে করেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো বোলিং, বিশেষ করে পেস বোলিং আক্রমণ। মোস্তাফিজুর রহমানের ধারাবাহিক বোলিং পারফরম্যান্স তাকে বিশেষভাবে মুগ্ধ করেছে। এছাড়া তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের নতুন বলে বোলিং বাংলাদেশকে বাড়তি শক্তি জোগাবে বলে তিনি বিশ্বাস করেন। মিসবাহ বলেন, "বাংলাদেশের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট তাদের বোলিং। মুস্তাফিজ অন্যতম সেরা, বিশেষ করে যখন সাদা বলের ক্রিকেটের কথা আসে। তাসকিন খুব ভালো ফর্মে আছে, সে একজন উইকেট শিকারি বোলার। শরিফুল ইসলামও খুব ভালো বোলিং করছে।"
অন্যদিকে, মিসবাহ বাংলাদেশ দলের ব্যাটিং আক্রমণে পরিবর্তনের কথা উল্লেখ করেন। তিনি মনে করিয়ে দেন যে, পূর্বে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের মতো তারকারা যখন দলে ছিলেন, তখন বোলিং আক্রমণ এতটা ভালো ছিল না। বর্তমানে মিসবাহর মতে, বাংলাদেশের বোলিং বেশি ভালো হলেও ব্যাটিং দুই-তিনজন খেলোয়াড়ের ওপর নির্ভর করে। এই কয়েকজন পারফর্ম করতে পারলে তারা যেকোনো দলকে সমস্যায় ফেলতে পারে।
ব্যাটারদের মধ্যে পারভেজ হোসেন ইমনের অধারাবাহিক পারফরম্যান্সের সমালোচনা করেছেন মিসবাহ। ১৯টি ম্যাচ খেলে একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি থাকা সত্ত্বেও ইমনের ব্যাটিং গড় মাত্র ২৩ হওয়াটা তাকে অবাক করেছে। তার মতে, এমন পারফরম্যান্সের পর ব্যাটিং গড় অন্তত ৩০ হওয়া উচিত।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক