ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সকল বাংলাদেশি নেপালে নিরাপদ, ফিরবেন পরিস্থিতি শান্ত হলে: পররাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, নেপালে চলমান অস্থিরতার কারণে আটকেপড়া জাতীয় দলের ফুটবলারসহ সকল বাংলাদেশি নিরাপদে আছেন এবং পরিস্থিতি শান্ত হলেই তারা দেশে ফিরতে পারবেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ঢাকা-কাঠমান্ডু রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক হলেই আটকেপড়ারা ফিরতে পারবেন। ভারতের ভিসা না থাকায় তাদের স্থলপথে আনার কোনো সুযোগ নেই, তাই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তিনি উল্লেখ করেন, বিক্ষোভকারীরা হোটেলে রাজনীতিবিদদের খুঁজতে গিয়ে বাংলাদেশি ফুটবল দলকে দেখে সম্মানের সঙ্গে সরে গেছে, যা ইতিবাচক। তিনি আশ্বস্ত করেন যে বাংলাদেশিদের প্রতি তাদের কোনো বিদ্বেষ নেই এবং কোনো সংকটের আশঙ্কা নেই। দূতাবাস তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং আশা করা হচ্ছে সবাই নিরাপদে ফিরে আসবেন, যদিও কিছুটা সময় লাগতে পারে।
এছাড়াও, উপদেষ্টা জানান যে রাশিয়া ও ইউক্রেনের বাফার জোনে বাংলাদেশি সেনা পাঠাতে জাতিসংঘ প্রস্তাব দিলে বাংলাদেশ সম্মতি জানাবে। তিনি বলেন, জাতিসংঘ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে এবং যুদ্ধবিরতি হলে বাংলাদেশ তাদের শান্তিরক্ষা অভিজ্ঞতার আলোকে অংশ নিতে আগ্রহী হবে।
বাংলাদেশ-ভারতের মধ্যে পানিবণ্টন চুক্তি নিয়ে নয়াদিল্লিতে অনুষ্ঠিত যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক সম্পর্কে হালনাগাদ তথ্য তার কাছে নেই বলেও তিনি জানান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল