ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
জাতির সঙ্গে বেইমানি করেছে শিবিরঃ উমামা
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘অভিনব পন্থায় কারচুপি’ হয়েছে বলে অভিযোগ তুলেছেন সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী উমামা ফাতেমা।
বুধবার ভোর ৫টা ৪০ মিনিটে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, “একটি কারচুপির নির্বাচনের জন্য ১৪০০ মানুষ প্রাণ দিয়েছে! এ কেমন ইতিহাস, এ কেমন ব্যবস্থা? এতগুলো পরিবার নিঃস্ব হয়ে গেল। বাংলাদেশের ইতিহাসে এ নির্বাচন কালো রাত হয়ে থাকবে।”
তিনি আরও উল্লেখ করেন, নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ইসলামী ছাত্রশিবির জাতির সঙ্গে ‘বেইমানি’ করেছে এবং তা ইতিহাসে লিপিবদ্ধ হয়ে থাকবে।
এর আগে ভোর সাড়ে ৩টার দিকে দেওয়া আরেকটি স্ট্যাটাসে তিনি ডাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেন। উমামা লিখেন, “বয়কট! বয়কট! ডাকসু নির্বাচন বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। ৫ আগস্টের পর জাতিকে নতুন লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন। শিবির নিয়ন্ত্রিত প্রশাসন।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)