ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
নেপালের বাংলাদেশি ফুটবলারা, হোটেলে বিক্ষুব্ধ জনতার হানা
নেপালে সহিংসতার জেরে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কে.পি. শর্মা অলি ও প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল। এ অস্থিতিশীল পরিস্থিতির মাঝেই কাঠমান্ডুতে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
জাতীয় দলের খেলোয়াড়রা জানাচ্ছেন, তাদের অবস্থান করা হোটেল নিয়েও এক পর্যায়ে শঙ্কা তৈরি হয়েছিল। কারণ বিক্ষোভকারীরা হঠাৎ হোটেলে প্রবেশ করে খোঁজ নিতে চান কোনো রাজনৈতিক নেতা সেখানে আছেন কি না।
বাংলাদেশ দলের ফরোয়ার্ড সুমন রেজা বলেন, হিলটন হোটেলে আগুন দেওয়ার পর আমরা আতঙ্কিত হয়ে পড়ি। কখন কী ঘটবে বুঝতে পারছিলাম না। তাই সবাই লবিতে অবস্থান করি। পরে বিক্ষোভকারীরা নিশ্চিত হন এখানে শুধু ফুটবলাররা আছেন, কোনো রাজনৈতিক নেতা নন। তখন আমাদের ভয়ের মাত্রা কিছুটা কমে।
জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া পাশের ভবনে অগ্নিকাণ্ডের একটি ভিডিও নিজের ফেসবুকে প্রকাশ করেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, এখানে নিরাপদ মনে হচ্ছে না। অন্য কোথাও যাওয়া উচিত কি না ভাবছি।
এই বিষয়ে সুমন রেজা গণমাধ্যমকে জানান, আমাদের হোটেলের পাশেই এক রাজনৈতিক নেতার বাড়ি। সেখানে আগুন দেওয়া হয়েছে। আরেকটু দূরে হিলটন হোটেলও আগুনে পুড়েছে।
এদিকে, সহিংস পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ দলের সব খেলোয়াড় সুস্থ ও নিরাপদ আছেন বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান