ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ডাকসুতে ‘ভয়ংকর কারচুপি’র অভিযোগ ছাত্রদল ভিপি প্রার্থীর
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন শেষ হওয়ার পর ভোট কারচুপিসহ নানা অনিয়মের অভিযোগ তুলেছেন ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
তিনি বলেন, “অমর একুশে হলে গিয়ে ভোট কারচুপির সরাসরি প্রমাণ পেয়েছি। রোকেয়া হলে গিয়েও একই কথা শুনেছি, সেখানেও কারচুপি হয়েছে। এমনটা আমরা কল্পনাও করিনি।”
পোলিং এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগ করে তিনি আরও বলেন, “সকাল থেকেই আমাদের পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। এমনকি প্যানেলের নম্বর সিট দেওয়ার ক্ষেত্রেও একাধিক জায়গায় বাধার মুখে পড়তে হয়েছে।”
ভোট কেন্দ্রের বাইরেও হয়রানির অভিযোগ তুলে আবিদুল বলেন, “বাইরেও বাধা দেওয়া হয়েছে। সকালেই আমার বিরুদ্ধে একটি ‘বড় ধরনের প্রোপাগান্ডা’ চালানো হয়েছে, যাতে মেইনস্ট্রিম মিডিয়াও বিভ্রান্ত হয়। পরে তারা সংশোধন দিলেও সেই ক্ষতি হয়ে গেছে।”
তিনি অভিযোগ করেন, “রোকেয়া হলের এক নির্বাচনী কর্মকর্তা আমাদের এক প্রার্থীকে হুমকি দিয়েছেন যে, ব্যালট নম্বর বিতরণ করলে তার ছাত্রত্ব বাতিল করে দেবেন। অথচ একই কাজে শিবিরের প্রার্থীদের কিছুই বলা হয়নি।”
আবিদুল ইসলাম খান আরও জানান, নির্বাচনে অনিয়ম ও পক্ষপাতের নানা প্রমাণ গণমাধ্যমে এসেছে। এসব অনিয়মের বিষয়ে তিনি লিখিত অভিযোগও জমা দিয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)