ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান ভিপি প্রার্থী সাদিক কায়েমের
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম শিক্ষার্থীদের ভোটকেন্দ্রে এসে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) দিনভর সাইবার হামলার কারণে তার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ থাকার পর রাতে সচল হলে তিনি এই আহ্বান জানান।
রাত ১০টার দিকে নিজের ফেসবুক পোস্টে সাদিক কায়েম লিখেছেন, "হাজারো শহীদের রক্তের পাটাতনে দাঁড়িয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণের যাত্রায়, সবচেয়ে বড় আয়োজন আগামীকালের ডাকসু নির্বাচন।"
তিনি আরও লেখেন, "সব শিক্ষার্থীদের প্রতি আহ্বান, আপনার স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণের যাত্রায় সারথি হতে ভোটকেন্দ্রে আসুন। আপনার মূল্যবান ভোট যোগ্যতম প্রার্থীকে দিন। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরাই গড়ে তুলবো আমাদের স্বপ্নের ক্যাম্পাস।"
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ক্যাম্পাসের আটটি কেন্দ্রে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এবারের নির্বাচনে মোট ৩৯ হাজার ৮৭৪ জন ভোটারের মধ্যে ১৮ হাজার ৯৫৯ জন ছাত্রী এবং ২০ হাজার ৯১৫ জন ছাত্র রয়েছেন। কেন্দ্রীয় সংসদের ২৮টি এবং হল সংসদের ১৩টি পদসহ মোট ৪১টি পদের জন্য লড়ছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে ৪০৯ জন পুরুষ এবং ৬২ জন নারী প্রার্থী।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)