ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
শেখ হাসিনার পতন আর বঙ্গবন্ধুর পতন এক কথা নয়: কাদের সিদ্দিকী
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, যারা আন্দোলন করে শেখ হাসিনাকে পতন ঘটিয়েছিলেন তাদের বলছি- শেখ হাসিনার পতন আর মুক্তিযোদ্ধার পতন এক কথা নয়। শেখ হাসিনার পতন আর বঙ্গবন্ধুর পতন এক কথা নয়। শেখ হাসিনার পতন আর স্বাধীনতার পতন এক কথা নয়।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল পৌর শহরের নিজের বাসভবন সোনার বাংলাতে এই বক্তব্য দেন কাদের সিদ্দিকী।
বঙ্গবীর বলেন, আমি আগেও বলেছি, এখনও বলছি আমার বাড়ি ধ্বংস করা হলে যদি দেশের মানুষের শান্তি আসে, আমি তাতে রাজি। এখন আমার বয়স ৮০, যদি যেতে পারি, আরও খুশি হব।
তিনি বাসাইলে সম্প্রতি হওয়া ঘটনার প্রসঙ্গও তুলে ধরেন। গত রোববার বাসাইলে আমার উপস্থিতি ছিল না। সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। আমরা মুক্তিযোদ্ধারা মিটিং করতে চেয়েছিলাম, কিন্তু বাধা দেওয়া হয়েছে। দেখে গেলাম, এই দেশে এমনও ঘটে যে বেঁচে থাকা মুক্তিযোদ্ধাদের মিটিংয়ে বাধা দেওয়া হয়।
পুলিশি বাধা ও হামলার বিষয়ে কাদের সিদ্দিকী বলেন, যখন বাসায় হামলা হয়েছিল, তখন একটিও পুলিশ ছিল না। এখন দেখুন, কতজন পুলিশ এসেছে। আইনি বাধা মানি, কিন্তু বেআইনি বাধা মানি না। হামলার বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এসময় মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার এবং কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিন বিকেল ৩টায় কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের জরুরি সমাবেশ হওয়ার কথা থাকলেও তা অনুষ্ঠিত হয়নি। তবে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর বাসার সামনে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ