ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
রাখাইনে ফের তীব্র সংঘর্ষ
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যের সীমান্ত এলাকায় গত কিছু দিনে ফের তীব্র সশস্ত্র সংঘর্ষের খবর পাওয়া গেছে। জান্তা সেনারা আরাকান আর্মি (এএ) বিদ্রোহীদের তিন দিকে ঘিরে রাখাইন রাজ্যের ভেতরে ঠেলে দিতে ব্যাপক হামলা চালাচ্ছে। সীমান্তবর্তী এলাকা থেকে শুরু হওয়া লড়াই এখন রাখাইনের ভেতরও ছড়িয়ে পড়েছে।
থাইল্যান্ড থেকে প্রকাশিত মিয়ানমারের ইংরেজি সংবাদমাধ্যম দ্য ইরাবতী জানিয়েছে, এএ দাবি করেছে—জান্তা সেনারা সম্মুখ সমরে টিকে থাকতে না পেরে পালিয়েছে। পেছনে ফেলে গেছে নিহত সেনাদের মরদেহ, অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম। রাখাইন-মগওয়ে সীমান্তের আন-পাদান সড়কের সাম তাত এলাকায় তীব্র সংঘর্ষ হয়েছে।
রাখাইনের বাইরে বাগো ও আয়েয়ারওয়াদি অঞ্চলেও লড়াই চলছে। বাগোর পাদাউন টাউনশিপে জান্তা বাহিনী তাদের হারানো ঘাঁটি পুনর্দখল করতে প্রায় দেড় হাজার সেনা মোতায়েন করেছে, যাদের অধিকাংশই নতুন নিয়োগপ্রাপ্ত। আয়েয়ারওয়াদির লেমইথনা টাউনশিপেও নতুন করে যুদ্ধ শুরু হয়েছে, যা রাখাইন সীমান্তের কাছাকাছি।
রাখাইনের ভেতরেও পরিস্থিতি জটিল। এএ কায়াকফিউ শহর দখলের জন্য আক্রমণ বাড়িয়েছে। শহরটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, এখানে রয়েছে চীনের বড় বিনিয়োগ, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, গভীর সমুদ্রবন্দর এবং তেল-গ্যাস পাইপলাইনের টার্মিনাল, যা সরাসরি চীনের ইউনান প্রদেশে জ্বালানি সরবরাহ করে। তবে জান্তা সরকারপন্থী টেলিগ্রাম চ্যানেলগুলো দাবি করেছে, বৃহস্পতিবার তারা কায়াকফিউতে বিদ্যুৎ সরবরাহের একটি সাবস্টেশন পুনর্দখল করেছে।
আরাকান আর্মি উত্তর শান রাজ্যের মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ) ও তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মির (টিএনএলএ) জোট ‘ব্রাদারহুড অ্যালায়েন্সের’ সদস্য। ২০২৩ সালের অক্টোবর মাসে তারা উত্তর শান রাজ্যে ‘অপারেশন ১০২৭’ নামে বড় ধরনের অভিযান চালিয়ে অধিকাংশ এলাকা এবং মান্দালয় অঞ্চলের মোগোক দখল করে নেয়।
এরপর এএ রাখাইন রাজ্যে অভিযান শুরু করে। এখন পর্যন্ত ১৭টির মধ্যে ১৪টি টাউনশিপ এবং পাশাপাশি চিন রাজ্যের পালেতওয়া নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। চলমান এই লড়াই রাখাইন ও সীমান্তবর্তী অঞ্চলের স্থিতিশীলতাকে গভীর সংকটে ফেলেছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ