ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
গাজায় মৃত্যু মিছিল থামছে না, নিহত ছাড়াল ৬৪ হাজার
আন্তর্জাতিক ডেস্ক: গাজায় যুদ্ধের দেড় বছর পরও থেমে নেই ফিলিস্তিনিদের মৃত্যু মিছিল। প্রতিদিন নতুন করে লাশ বাড়ছে হাসপাতালে, বাড়ছে আহতের সংখ্যা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান বলছে, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৬৪ হাজার ৩৬৮ জন ফিলিস্তিনি।
শুধু গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে এসেছে ৮৭ জনের মরদেহ, আহত হয়েছেন আরও ৪০৯ জন। এতে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৭৭৬ জনে। মন্ত্রণালয়ের দাবি, ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আরও অনেক মরদেহ পড়ে আছে, যাদের কাছে পৌঁছাতে পারছেন না উদ্ধারকর্মীরা।
এদিকে ক্ষুধা ও অনাহারে মৃত্যুর সংখ্যাও বেড়েই চলেছে। সর্বশেষ একদিনে অনাহারে মারা গেছেন আরও পাঁচজন। ফলে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অপুষ্টি ও অনাহারে প্রাণ হারিয়েছেন মোট ৩৮৭ জন ফিলিস্তিনি, যাদের মধ্যে ১৩৮ জন শিশু।
মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়েও বাড়ছে প্রাণহানি। কেবল গত ২৪ ঘণ্টায় খাদ্য সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৩১ জন, আহত হয়েছেন অন্তত ১৩২ জন। হিসাব অনুযায়ী, ২৭ মে থেকে এখন পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ২ হাজার ৪১৬ জন এবং আহত হয়েছেন ১৭ হাজার ৭০৯ জন।
আন্তর্জাতিক সংস্থা আইপিসি ইতোমধ্যেই গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষের বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থার সতর্কবার্তায় বলা হয়েছে, সেপ্টেম্বরের শেষ নাগাদ মধ্য গাজার দেইর আল-বালাহ ও দক্ষিণাঞ্চলের খান ইউনুসেও দুর্ভিক্ষ ছড়িয়ে পড়বে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক