ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাড়িতে ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল শহরে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা চালিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা। এতে তার ব্যক্তিগত গাড়ি ও বাড়ির দোতলার জানালার গ্লাস ভাঙচুর করা হয়।
শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের সোনার বাংলায় অবস্থিত কাদের সিদ্দিকীর বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ নিশ্চিত করেছেন।
ওসি জানান, রাত সাড়ে ১২টার দিকে ১০ থেকে ১৫ জন মুখোশধারী দুর্বৃত্ত ঢিল ছুড়ে গাড়ির গ্লাস ও দোতলার চারটি জানালার গ্লাস ভেঙে ফেলে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়। পরে সারারাত ওই বাসভবনে পুলিশ মোতায়েন রাখা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে