ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
লন্ডনে প্যালেস্টাইন বিক্ষোভে গ্রেপ্তার ৪২৫
আন্তর্জাতিক ডেস্ক: লন্ডনের পার্লামেন্ট স্কয়ারে প্যালেস্টাইন ইস্যুতে আয়োজিত বিক্ষোভ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই সমাবেশে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি ও বোতল নিক্ষেপের ঘটনা ঘটে। লাঠিচার্জে কয়েকজন আহত হওয়ার পাশাপাশি অনেকে ভিড়ে পড়ে যান।
ডিফেন্ড আওয়ার জুরিস নামের প্রচারণা সংগঠনের ডাকেই এ সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় দেড় হাজার মানুষ অংশ নেন। তবে বিক্ষোভ থেকে অন্তত ৪২৫ জনকে আটক করেছে পুলিশ।
সংগঠনটির পক্ষ থেকে এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা ভিডিওতে অভিযোগ করা হয়, শান্তিপূর্ণভাবে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকা মানুষকেও নির্বিচারে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দাবি, পুলিশের আচরণ ছিল নির্মম, অনেককে মাটিতে ফেলে দমন করা হয়েছে।
ব্রিটিশ সংবাদ সংস্থা প্রেস অ্যাসোসিয়েশন জানায়, ‘আমি গণহত্যার প্রতিবাদ জানাই, আমি প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে’—এমন লেখা প্ল্যাকার্ড হাতে অনেক বিক্ষোভকারীকে আটক করা হয়।
এদিকে লন্ডন মেট্রোপলিটন পুলিশ বলেছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, গালিগালাজ, থুতু নিক্ষেপ, এমনকি ইট-পাটকেল ছোড়ার অভিযোগ আনা হয়েছে। এছাড়া নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রতি সমর্থন দেখানোর অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ