ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
“মেয়েরাই এবার ডাকসুর গেম চেঞ্জার”
নিজস্ব প্রতিবেদকঃ ডাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা মনে করেন, এবারের নির্বাচনে ছাত্রীদের ভূমিকা হবে ‘গেম চেঞ্জার’। তিনি বলেন, “মেয়েরাই এবার ডাকসুর গতিপথ নির্ধারণে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবেন।”
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
উমামা ফাতেমা বলেন, “মেয়েরা সাধারণত যুক্তিসঙ্গত ও স্বাধীনভাবে চিন্তা করে সিদ্ধান্ত নেয়। তারা খুব সহজে প্রভাবিত হন না। তাই আমি মনে করি, ছাত্রীরা যাকে ভোট দেবেন, সেটিই হবে নির্বাচনের ভারসাম্য বদলে দেওয়ার বিষয়।”
তিনি আরও বলেন, “ডাকসু নির্বাচনে ৪৭ শতাংশ ভোটারই ছাত্রী। সুতরাং তাদের ভোট কোন দিকে যায়, তার ওপরই নির্ভর করবে নির্বাচনের গতিমুখ।”
তবে ছাত্রীদের ভোট কেন্দ্রে আনা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলেও জানান তিনি। কারণ হিসেবে বলেন, “অনেক ছাত্রী বাসায় চলে গেছেন, কেউ কেউ ছুটিতে আছেন পরীক্ষার প্রস্তুতির জন্য। অনেকেই ডাকসুকে শুধুই রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে দেখে আগ্রহ হারাচ্ছেন।”
ভিপি প্রার্থী আরও বলেন, “অনেকের পরিবার থেকে সরাসরি বাসায় ডেকে নেওয়া হয়েছে। এ ছাড়া ছাত্রীদের ভোটকেন্দ্রগুলো হলে না রেখে দূরে রাখা হয়েছে, যা তাদের অংশগ্রহণে বাধা হয়ে দাঁড়াচ্ছে।”
তবে উমামা আশাবাদী, বললেন: “যদি ছাত্রীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, তাহলে মোট ভোটার অংশগ্রহণ ৩৫ হাজার ছাড়িয়ে যাবে। আমরা চাই ছাত্রীদের গণহারে ভোটকেন্দ্রে আসতে, আর সে জন্যই আমরা নিয়মিত উৎসাহ দিচ্ছি।”
উল্লেখ্য, আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন, যার মধ্যে ১৮ হাজার ৯৫৯ জন ছাত্রী।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)