ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
ববি হাজ্জাজকে হত্যাচেষ্টার নিন্দা ১২ দলীয় জোটের
নিজস্ব প্রতিবেদনঃজাতীয়তাবাদী অধিকারপন্থী ১২ দলীয় জোট এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে জোটের নেতৃবৃন্দ এ হামলাকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ওপর সুপরিকল্পিত আঘাত বলে আখ্যায়িত করেন।
বিবৃতিতে বলা হয়, “ববি হাজ্জাজসহ গত কয়েক দিনে গণতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শীর্ষ নেতাদের ওপর যেভাবে ধারাবাহিক হামলা হয়েছে, তা নিছক বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটি একটি বৃহত্তর রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ, যার উদ্দেশ্য নির্বাচন বানচাল ও দেশকে অস্থিতিশীল করা।”
নেতৃবৃন্দ বলেন, “ববি হাজ্জাজের ওপর হামলা একা নয়— একই কায়দায় গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর ও খন্দকার লুৎফুর রহমানের ওপরও আক্রমণ হয়েছে। এসব হামলার মাধ্যমে মূলত জুলাই আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী নেতৃত্বকে থামিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে।”
তারা আরও অভিযোগ করেন, “এই হামলাগুলো একটি বিদেশী মদদপুষ্ট গভীর ষড়যন্ত্রের অংশ, যার পেছনে রয়েছে স্বৈরাচারী সরকারপ্রধান শেখ হাসিনা ও তার সহযোগীরা। দেশকে আবারও ভয়ভীতি ও দমননীতির পথে ঠেলে দেওয়ার এ চক্রান্তে আমরা উদ্বিগ্ন।”
জোট নেতারা বলেন, “এই পরিস্থিতিতে শেখ হাসিনা ও তার দোসরদের প্রতিহত করতে ফ্যাসিবাদবিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্র ও জনতার অধিকার রক্ষায় ঐক্যের কোনো বিকল্প নেই।”
বিবৃতিতে স্বাক্ষর করেন:
-
১২ দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার
-
মুখপাত্র ও এলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম
-
সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা
-
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম
-
বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী
-
ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান
-
কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ
-
ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম
-
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব
-
ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান আমিনুল ইসলাম
-
নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি এম এ মান্নান
-
প্রগতিশীল জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ফিরোজ মো. লিটন
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সুযোগ
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি