ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
শেখ মুজিবই বাংলাদেশের প্রথম ভোট চোর: শামসুজ্জামান দুদু
নিজস্ব প্রতিবেদকঃবিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দাবি করেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের প্রথম ভোট চোর ছিলেন। তিনি বলেন, “নির্বাচন কমিশন থেকে ৭টা-৮টা আসন বাদে বাকি সবই শেখ মুজিবের দলে জিতিয়ে দেওয়া হয়েছিল। শেখ মুজিব এ দেশের প্রথম ভোট চোর। আর তার ছেলে শেখ কামাল ব্যাংক ডাকাতি করেছে শেখ মুজিবের অনুপ্রেরণায়। এসব নতুন করে বলছি না, অসংখ্য বইপত্রে এগুলোর প্রমাণ রয়েছে।”
শনিবার (৬ সেপ্টেম্বর) এক সভায় তিনি বলেন, গত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করেছেন।
দুদু বলেন, “গণতন্ত্র মানেই একটি ভালো নির্বাচন। শেখ হাসিনা গত ১৫ বছরে গণতন্ত্র ও নির্বাচনের নামে যা করেছেন, তার জন্য তার ফাঁসি হওয়া উচিত। ব্যাংক ডাকাতি ও দেশকে ফকির বানানোর জন্যও বিচার হওয়া দরকার।”
তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার মুখে কোনো সংযম ছিল না, তিনি যা ইচ্ছা তাই বলতেন। তবে বেগম খালেদা জিয়া কখনো শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেননি।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে দুদু বলেন, “আজ যারা পুটি মাছের মতো লাফাচ্ছে, চোরের বিচার অবশ্যই হবে। সরকার আসার আগে যেমন দায়িত্ব পালন করেছেন, ভবিষ্যতেও সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। একমাত্র বিএনপি, তারেক রহমান ও বেগম জিয়া একা সব পারবেন না—আমরা তাদের সঙ্গে থাকলে তিনি পারবেন। দুই নাম্বারির সঙ্গে এগোলে হবে না।”
তিনি আরও দাবি করেন, অতীতে যেমন দেশ রক্ষা করেছে বিএনপি, ভবিষ্যতেও একমাত্র বিএনপিই দেশকে রক্ষা করতে সক্ষম হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি