ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ভেনেজুয়েলায় মার্কিন হামলার আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক অভিযানের আশঙ্কা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পুয়ের্তো রিকোর বিমানঘাঁটিতে এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েনের খবর প্রকাশের পর নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভেনেজুয়েলার ভেতরে কার্যক্রম চালানো সংঘবদ্ধ মাদক চক্রকে টার্গেট করেই এই হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের এক সরকারি সূত্র জানিয়েছে, অন্তত ১০টি যুদ্ধবিমান সেখানে পাঠানো হচ্ছে, যেগুলো মাদক চক্রের বিরুদ্ধে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এসব চক্রকে ওয়াশিংটন “মাদক-জঙ্গি” বলে আখ্যা দিয়েছে।
এদিকে, হামলার সম্ভাবনার মধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, ওয়াশিংটন তার সরকারকে জোরপূর্বক উৎখাতের ষড়যন্ত্র করছে। তিনি বলেন, “আমি যুক্তরাষ্ট্রকে আহ্বান জানাচ্ছি—ভেনেজুয়েলার সার্বভৌমত্ব, স্বাধীনতা ও শান্তিকে সম্মান করুন। সহিংস সরকার পরিবর্তনের পরিকল্পনা বাতিল করুন।”
মাদুরো আরও জানান, তিনি ট্রাম্পকে শ্রদ্ধা করেন এবং দুই দেশের মধ্যে এমন কোনো মতপার্থক্য নেই যা সামরিক সংঘাতে গড়াতে পারে। তার মতে, ভেনেজুয়েলা সবসময় সংলাপ ও আলোচনার পক্ষপাতী।
অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, তারা ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের কথা বলেননি। তবে দেশটির অস্বাভাবিক নির্বাচন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি ইঙ্গিত দেন গত জানুয়ারির বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনকে, যেখানে মাদুরো পুনর্নির্বাচিত হলেও পশ্চিমা বিশ্বের অনেক দেশ সেই ভোটকে বৈধতা দেয়নি।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক