ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
আদালতে সাংবাদিকদের উপর হামলা: ডিআরইউ’র প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক: পেশাগত দায়িত্ব পালনকালে আদালতে সাংবাদিকদের ওপর কতিপয় আইনজীবীর হামলা ও হেনস্তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান।
এর আগে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে আইনজীবীদের হামলা ও হেনস্তার শিকার হন ডিআরইউ সদস্য মোক্তাদির রশীদ রোমিও এবং সাংবাদিক আসিফ মোহাম্মদ সিয়াম।
ডিআরইউ নেতারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা দিন দিন বেড়েই চলেছে, যা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি হুমকি। তারা আরও বলেন, এর আগেও আদালতপাড়ায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে, কিন্তু সেসব হামলার বিচার না হওয়ায় এমন ঘটনা বারবার ঘটছে।
তারা হামলা রোধ এবং হামলাকারীদের শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান। একই সাথে, ভিডিও ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ডিআরইউ’র নেতারা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা