ঢাকা, শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩
ডাকসু নির্বাচনের জন্য ৩৪ ঘণ্টা ক্যাম্পাসে প্রবেশ বন্ধ
নিজস্ব প্রতিবেদকঃআগামী মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। এই উপলক্ষে সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত মোট ৩৪ ঘণ্টা সাধারণ মানুষের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশপথ বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সূত্রে জানা গেছে, এই সময় শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, পলাশী, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত গেট দিয়ে সাধারণ মানুষ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। তবে বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা প্রবেশের সুযোগ পাবেন।
শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যরা পরিচয়পত্রের ফটোকপি দেখিয়ে প্রবেশ করতে পারবে। যারা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন কিন্তু জরুরি প্রয়োজনে প্রবেশ করতে চান, তাদেরকে প্রক্টর অফিস থেকে নিরাপত্তা পাস সংগ্রহ করতে হবে।
ক্যাম্পাসে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবা যেমন অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী গাড়ি, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনী এবং ফায়ার সার্ভিসের যানবাহন প্রবেশ করতে পারবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনকালীন সময়ে সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ জানিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- মাসে ৫০ হাজার টাকা বৃত্তি দেবে সরকার, যারা পাবেন
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হ'ত্যার ঘটনায় গ্রেপ্তার কে এই হিশাম
- বিমান বাংলাদেশের নতুন পরিচালক নাসির উদ্দিন অসীমকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা