ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দেহ ব্যবসা ও মানব পাচারে যুক্ত বাঙালি অভিনেত্রী গ্রেফতার
বিনোদন ডেস্কঃভারতের পুলিশ গ্রেফতার করেছে বাঙালি অভিনেত্রী আনুশকা দাসকে, যাকে দেহ ব্যবসা ও মানব পাচারের অভিযোগে আটক করা হয়েছে। আনুশকা, যিনি ইনস্টাগ্রামে নিজের পরিচয় দিয়েছেন ‘অভিনেত্রী, মডেল এবং কন্টেন্ট ক্রিয়েটর’, বলিউডে নৃত্যশিল্পী হিসাবেও কাজ করেছেন। নিজেকে ‘মুন’ দাস নামেও পরিচয় দিয়েছেন তিনি।
সূত্রের খবর অনুযায়ী, আনুশকা দাসের সঙ্গে কাজ করেছেন র্যাপার হানি সিং ও গায়ক মিকা সিং। তিনি ৪১ বছর বয়সী এবং বাংলা ছবিতেও কাজ করার ইতিহাস রয়েছে। বিশেষ করে লোফার ছবিতে অভিনয় করেছেন। তবে পুলিশ অভিযোগ করছে, অভিনয় করতে আগ্রহী কিছু নারীদের তিনি দেহ ব্যবসার দিকে ঠেলে দিতেন।
পুলিশ গোপন সূত্রের খবর পেয়ে আনুশকাকে ধাঁধাঁমুক্ত করতে একটি মলে ছদ্মবেশী অফিসারদের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করে। অভিযোগ, মুম্বাই-আহমেদাবাদ হাইওয়েতে একটি মলে সাক্ষাৎ করার সময় তিনি ধরা পড়েন। টাকা লেনদেনের সময় আনুশকাকে হাতে নাতে আটক করা হয়।
পুলিশ কর্মকর্তা মদন বল্লাল জানান, ঘটনাস্থল থেকে আরও দুই নারী উদ্ধার করা হয়েছে। তারা বাংলা সিরিয়াল ও ছবিতে কাজ করছেন, তবে পরিচয় প্রকাশ করা হয়নি।
ভারতীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আনুশকা দাসের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৪৩(৩) ধারায় এবং মানব পাচারের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি