ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ঋণ সংকটের কারণে ব্যাংক খাতের ভবিষ্যত অন্ধকার
নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ অস্বাভাবিক হারে বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মার্চ পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার কোটি টাকা। একই সময়ে প্রভিশন ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭১ হাজার কোটি টাকায়, যা দেশের ব্যাংকিং ইতিহাসে সর্বোচ্চ।
শীর্ষ খেলাপি গ্রুপগুলোর মধ্যে রয়েছে এস আলম (৪০ হাজার কোটি), বেক্সিমকো (২০,৫১৬ কোটি), এন্যান টেক্স (৫,৫০০ কোটি), বিসমিল্লাহ (১,২০০ কোটি), নাবিল, ওরিয়ন ও সিকদার গ্রুপ। অভিযোগ রয়েছে, এসব গ্রুপের একাংশ ঋণের অর্থ বিদেশে পাচার করে বিভিন্ন দেশে ব্যবসা ও বিলাসবহুল জীবনযাপন করছে।
ব্যাংক লুটপাটের ধারাবাহিকতা শুরু হয় ২০১৭ সাল থেকে, যা ২০২১-২০২৩ সালের মধ্যে চরমে পৌঁছে। সরকার পরিবর্তনের পর ২০২৪ সালে প্রকৃত খেলাপি ঋণের তথ্য প্রকাশ করা হয়, যার ফলে মাত্র তিন মাসে খেলাপি ঋণ ৭৪ হাজার কোটি টাকা বৃদ্ধি পায়।
বিশেষজ্ঞরা মনে করছেন, এ প্রবণতা অব্যাহত থাকলে দেশের ব্যাংক খাতের স্থিতিশীলতা চরম হুমকির মুখে পড়বে। তারা বলছেন, জরুরি সংস্কার, জবাবদিহিতা এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ছাড়া এই অর্থনৈতিক সংকট সামাল দেওয়া সম্ভব নয়।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে