ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান আবারও ভূমিকম্পের আতঙ্কে কেঁপে উঠেছে। দেশটির দক্ষিণ-পূর্ব অঞ্চলে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতের দিকে ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যা মাত্র ছয় দিনের মধ্যে দেশটিতে তৃতীয় বড় ধাক্কা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই ভূমিকম্পে যে ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। তবে কুনার প্রাদেশিক হাসপাতালে ১৭ জন আহতকে ভর্তি করা হয়েছে।
এর আগে, গত রোববার কুনার ও নাঙ্গারহার প্রদেশে ৬ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছিল। তারপর মঙ্গলবার ৫.৫ মাত্রার ভূমিকম্পে ধ্বংসের মাত্রা আরও বৃদ্ধি পায়। এই ধারাবাহিকতার মধ্যে বৃহস্পতিবার রাতের ভূমিকম্প আবারও দেশটিকে কেঁপে তুলেছে।
আফগানিস্তানে নিহতের সংখ্যা এখন পর্যন্ত ২২শ’ ছাড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধার চলছে, তবে দুর্গম পাহাড়ি অঞ্চলের কারণে উদ্ধার কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।
ভূমিকম্পের ফলে প্রায় ৩,৫০০ জন আহত হয়েছেন এবং ৬,৭০০-এর বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে। সবমিলিয়ে অন্তত ৮৪,০০০ বাসিন্দা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে সরকারি সূত্র জানিয়েছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক