ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
হাসিনাকে সরানোর অন্যতম পরিকল্পনাকারীই তারেক রহমান: দুদু
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দীর্ঘ ১৬ বছরের আন্দোলন-সংগ্রামে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর অন্যতম পরিকল্পনাকারী ছিলেন তারেক রহমান।
বুধবার (০৩ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের মিলনায়তনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সহযোগিতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত উন্মুক্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দুদু অভিযোগ করেন, শেখ হাসিনার সমর্থনপুষ্ট তত্ত্বাবধায়ক সরকার মইনুদ্দিন-ফখরুদ্দিনের সময়ে তারেক রহমানকে হত্যার উদ্দেশ্যে গ্রেপ্তার করা হয়েছিল। কারাগারে তার ওপর নৃশংস নির্যাতন চালানো হলেও তিনি আদর্শ ও নীতির ক্ষেত্রে একচুলও নড়েননি।
বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে জাতির পক্ষ থেকে যার কাছ থেকে ঘোষণার প্রত্যাশা ছিল, তিনি তখন পালিয়ে অবস্থান করছিলেন পাকিস্তানে। এই সংকটকালে অপ্রত্যাশিতভাবে এক কণ্ঠস্বর ভেসে আসে—"আমি মেজর জিয়া বলছি, স্বাধীনতার ঘোষণা করছি।" সেই মেজর জিয়া রণাঙ্গনে যুদ্ধ করেছেন, স্বাধীনতা অর্জনের পর ফিরে গেছেন নিজ পেশায়।
কিন্তু যখন দেশের পরিস্থিতি আবারও সংকটাপন্ন হয়, তখন শহীদ জিয়াই দেশকে নেতৃত্ব দেন এবং সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান। পরবর্তীকালে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পর দেশ যখন স্বৈরাচারের কবলে, তখন দেশের হাল ধরেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ নয় বছরের নিরলস আন্দোলন-সংগ্রামের মাধ্যমে তিনি স্বৈরাচারের পতন ঘটান এবং গণতন্ত্র পুনরুদ্ধার করেন বলে তিনি যোগ করেন ।
জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি দুদু বলেন, আবারও ১৬ বছরের টানা আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। এই সংগ্রামের অন্যতম পরিকল্পনাকারী তারেক রহমান। জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান—এই তিন নাম বাংলাদেশের রাজনীতি ও গণতন্ত্রের প্রতীক। তারেক রহমান দেশের জনগণ, গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার জন্যই নতুন পরিকল্পনা গ্রহণ করেছেন।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কবি আব্দুল হাই সিকদার, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সুরকার ও গীতিকার ইথুন বাবুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ