ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
আরেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ
ডুয়া ডেস্ক : বরিশালের বেসরকারি গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান পদত্যাগ করেছেন। রোববার (০৮ ডিসেম্বর) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।
পদত্যাগের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার একেএম এনায়েত হোসেন। তবে পদত্যাগের কারণ জানা যায়নি।
তিনি বলেন, উপাচার্য আজকে একটি পদত্যাগ পত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্রে কোন কারণ উল্লেখ করেননি তিনি। উপাচার্য দীর্ঘদিন ধরে অসুস্থ বলে জানান রেজিস্ট্রার এনায়েত।
জানা যায়, আনিসুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। তিনি ২০১৯ সাল থেকে গ্লোবাল ইউনিভার্সিটির দায়িত্ব পালন করছিলেন।
এর আগে গত ৬ ডিসেম্বর চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন পদত্যাগ করেছেন। এছাড়া আরও পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য ও ট্রেজারার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ