ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
দাবানল দেখে যা বললেন বাইডেন
ডুয়া ডেস্ক : যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ভয়াবহ দাবানলে গত পাঁচদিন ধরে পুড়ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই দাবানল দেখে বলেছেন, ‘মনে হচ্ছে যেন এখানে বোমা ফেলা হয়েছে।’
জানা গেছে, এখন পর্যন্ত সেখানে ১০ হাজারের বেশি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। দাবানলে এ পর্যন্ত ১১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
বাইডেনকে শুক্রবার (১০ জানুয়ারি) ওভাল অফিসে দাবানলের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানানো হয়।
দাবানলের ছবি দেখে তিনি বলেন, এই দাবানল আমাকে যুদ্ধের দৃশ্যের কথা বেশি মনে করিয়ে দিচ্ছে। যেখানে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বোমা ফেলা হয়েছে। এটি যেন পুরোপুরি যুদ্ধক্ষেত্রের দৃশ্য।
ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে লুটপাটের বিষয়টি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, লুটপাটের স্পষ্ট প্রমাণ রয়েছে। আমরা প্রমাণ পেয়েছি আক্রান্ত এলাকায় অনেকে গিয়ে লুটপাট করছেন।
এছাড়া দাবানল নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোয় ট্রাম্পের সমালোচনা করেন তিনি। স্থানীয় সময় গত মঙ্গলবার লস অ্যাঞ্জেলসে তাণ্ডব চালানো শুরু করে দাবানল।
আলাদা পাঁচটি সক্রিয় দাবানলে সেখানে প্রায় ৩৫ হাজার একর অঞ্চল পুড়ে গেছে। এতে পুড়ে গেছে হাজার হাজার অবকাঠামো।
আবহাওয়া বিষয়ক বেসরকারি সংস্থা অ্যাকুওয়েদার শুক্রবার জানায়, দাবানলে ১৩৫ থেকে ১৫০ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। আর এই ক্ষতি পুষিয়ে উঠতে লম্বা সময় পাড়ি দিতে হবে যুক্তরাষ্ট্রের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ