ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
পাঁচ ব্যাংক একীভূতকরণে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের সমর্থন
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচ ব্যাংক একীভূতকরণের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এ বিষয়ে মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠকে নিজেদের সমর্থনের কথা জানান ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান। বৈঠকে ডেপুটি গভর্নর ড. কবির আহমেদসহ কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংক ঘোষিত একীভূতকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে ধারাবাহিকভাবে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সঙ্গে বৈঠক চলছে। মঙ্গলবার ছিল সেই ধারাবাহিক বৈঠকের তৃতীয় দিন। এর আগে রোববার এক্সিম ব্যাংক ও সোমবার সোশ্যাল ইসলামী ব্যাংকের সঙ্গে বৈঠকের কথা থাকলেও গভর্নরের অসুস্থতার কারণে তা স্থগিত হয়ে যায়। আজ বুধবার ইউনিয়ন ব্যাংক এবং বৃহস্পতিবার গ্লোবাল ইসলামী ব্যাংকের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্থগিত হওয়া এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংকের বৈঠকের সময়সূচি পরে জানানো হবে।
বৈঠক শেষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান বলেন, “বাংলাদেশ ব্যাংক যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে আমাদের কোনো দ্বিমত নেই। আমানতকারীদের সুরক্ষার বিষয়টি দেখভাল করবে বাংলাদেশ ব্যাংক।”
তিনি আরও জানান, ব্যাংকটির বর্তমান সংকটের পেছনে বড় কারণ হলো বেনামি ঋণ। তাঁর ভাষায়, “ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে এস আলম বেনামে প্রায় ৩৮ হাজার কোটি টাকা নিয়েছে। নিজের নামে অর্থ নেওয়া সম্ভব না হওয়ায় বেনামি ঋণের আশ্রয় নেওয়া হয়েছে। সেই টাকা ফেরত না আসায় ব্যাংক এত বিপর্যয়ে পড়েছে।”
বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যেই পাঁচ ব্যাংকের মধ্যে একীভূতকরণ প্রক্রিয়া শুরু করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ প্রক্রিয়ার মাধ্যমে ব্যাংক খাতের ঝুঁকি কমবে এবং আমানতকারীদের আস্থা ফিরবে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সরাসরি সমর্থন এ উদ্যোগকে আরও গতি দেবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক